Main Menu

বিশ্বনাথে বড় ভাইয়ের হাতে ছোট বোন ধর্ষিত, গ্রেপ্তার ২

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ছোট বোনকে ধর্ষণের অভিযোগে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৯ অক্টোবর) ভোররাতে উপজেলার রামপাশা ইউনিয়নের রহমান নগর গ্রামে।

এ ঘটনায় মায়ের দেয়া মামলায় অভিযুক্ত দুই ভাই রাব্বি মিয়া (২৮), মমিন আহমদ (২০) কে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে থানা পুলিশ।

ভিকটিমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, মা তার দুই ছেলে ও মেয়েকে নিয়ে একই ঘরে বসবাস করে আসছিলেন।

মায়ের অগোচরে ছেলে রাব্বি মিয়া (২৮) ও মমিন আহমদ (২০) তাদের ছোটবোনকে (১৫) ভয়ভীতি দেখিয়ে প্রায়ই জোরপূর্বক ধর্ষণ করতো। গত শুক্রবার (২৯ অক্টোবর) ভোররাতে ঘুমন্ত ছোট বোনকে মমিন আহমদ ধর্ষণ করার চেষ্টা করলে সে চিৎকার দেয়।

এসময় তার মা ছুটে গেলে সটকে পড়ে সে। তখন ভিকটিম জানায়, এর আগেও গত ২১ অক্টোবর ভোররাতে তাকে ধর্ষণ করে তার আপন বড়ভাই রাব্বি মিয়া।

লোকলজ্জার ভয়ে সে ঘটনাটি কাউকে বলেনি। পরে নিজ ছেলেদের অভিযুক্ত করে ওইদিন বিশ্বনাথ থানায় ধর্ষণ মামলা (নাম্বার-১২) দেন মা।

পরে তাৎক্ষণিক অভিযুক্তদের গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশীদ সাংবাদিকদের বলেন, অভিযুক্ত দুই ভাইকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed