সিলেট-তামাবিল সড়কে কার-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুরে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছেন। শুক্রবার দুপুর সাড়ে ১২টায় সিলেট-তামাবিল মহাসড়কের হরিপুর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ২জন নিহত হন।
নিহতরা হলেন, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে আক্তার হোসেন উরফে হোসেন আহমদ (৩৫) ও একই উপজেলার হাজিপুর গ্রামের আকবর আলীর ছেলে আব্দুস শুকুর (৪৯)।
নিহত হোসেন আহমদ অটোরিকশার চালক ছিলেন এবং শুকুর আহমদ অটোরিকশার যাত্রী এবং তিনি পেশায় ব্যবসায়ী বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিএনজিচালিত অটোরিকশায় করে জৈন্তাপুর থেকে শিম ও বরবটি নিয়ে সিলেটের দিকে যাচ্ছিলেন হোসেন আহমদ ও শুকুর আহমদ। অন্যদিকে প্রাইভেটকারটি সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল। বেলা ১২ টার দিকে জৈন্তাপুরের হরিপুর স্কুল মার্কেট এলাকায় পৌঁছালে অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুছড়ে যায়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশারচালক ও আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় প্রাইভেটকারের চালক ও এক আরোহী আহত হয়েছেন। তাদের উদ্ধার করেছে স্থানীয় ও পুলিশ সদস্যরা।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুইজনের মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed