Main Menu

সিলেট ওসমানী বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট, ফ্লাইট ব্যাহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ করে বিদ্যুতের গোলযোগ দেখা দেয়। রানওয়ের অ্যাপ্রোচ লাইট অকেজো হয়ে পড়ায় বিমানবন্দরে অন্তত দুটি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ গোলযোগ দেখা দেয়। পরে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে এ অবস্থা তৈরি হয়। রাত ১০টার পর অ্যাপ্রোচ লাইট মেরামত করে রানওয়েকে প্রস্তুত করা হয়। ফলে ফের ফ্লাইট ওঠানামা শুরু হয়।

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ বলেন, ‘সন্ধ্যা ৬টার দিকে শর্ট সার্কিটের কারণে বিমানবন্দরে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়। এতে রানওয়ের লাইটগুলো নিভে যায়। তাই দুটি ফ্লাইট ঢাকা থেকে ওসমানীতে আসতে পারেনি।’

Share





Related News

Comments are Closed