ড. মোশাররফ সিলেটের নতুন বিভাগীয় কমিশনার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিভাগীয় কমিশনারকে বদলি করে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। ২৮ অক্টোবর বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
সিলেটের বর্তমান বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. খলিলুর রহমানকে ঢাকার বিভাগীয় কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
সিলেটের বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।
ড. মুহাম্মদ মোশররফ হোসেন এর আগে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসক ছিলেন। সেখানে দায়িত্ব পালনকালে ২০১৬ সালের ২৮ জুলাই ডিজিটাল সেবা প্রদান ও উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ জেলা প্রশাসক অ্যাওয়ার্ড গ্রহণ করেন তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed