Main Menu

ছাতকে প্রতীক পেয়েই মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা

বৈশাখী নিউজ ডেস্ক: ছাতকে দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫১ জন, সদস্য-সদস্যা পদে ৪৭২ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

বুধবার (২৭ অক্টোবর) উৎসবমুখর পরিবেশে প্রতীক বরাদ্দ পেয়েই নির্বাচনী মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা।

এর মধ্যে ছাতক সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম (আনারস), রঞ্জন কুমার দাস (নৌকা), আছাদ আহমদ টিটু (ঘোড়া) প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। এই ইউনিয়নের ৯টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২৮ জন এবং সংরক্ষিত আসনে নারী সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। ৯নং ওয়ার্ডে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন আবদুল মতলিব।

গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আখলাকুর রহমান (আনারস), সুন্দর আলী (নৌকা), নিজাম উদ্দিন (মোটরসাইকেল) প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৬ জন এবং সংরক্ষিত আসনে সদস্য পদে ১১ জন নারী প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ইসলামপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আবদুল হেকিম (নৌকা), এডভোকেট সুফি আলম সোহেল (টেলিফোন), মাওলানা আকিক হোসাইন (চশমা), কামরুল ইসলাম (আনারস) প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪২ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১১জন প্রার্থী প্রতীক পেয়েছেন।

খুরমা (উত্তর) ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান বিল্লাল আহমদ (নৌকা), শামসুল ইসলাম খান (আনারস), এডভোকেট মনির উদ্দিন (মোটরসাইকেল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৩জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৯ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।

জাউয়া বাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মুরাদ হোসেন (মোটরসাইকেল), নুরুল ইসলাম (নৌকা), আফরোজ আলী (অটোরিকশা), আবদুল হক (ঘোড়া), আল আমিন (টেবিলফ্যান), আসাদুল হক মঞ্জু (খেজুর গাছ), আছাদুর রহমান পীর (চশমা), লায়েক আহমদ (ঢোল), সুবেদ আহমদ রাজন (টেলিফোন), রেজা মিয়া তালুকদার (আনারস) প্রতিকে লড়বেন। এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪২ জন এবং সংরক্ষিত নারী আসনে ১৩ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।

কালারুকা ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান ওদুদ আলম (নৌকা), আশরাফুল আলম (আনারস), শেখ সেলিম আরাফাত মিয়া (ঘোড়া) প্রতীক পেয়েছেন। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৮ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১০ জন প্রার্থী প্রতীক পেয়েছেন।

ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান গয়াছ আহমদ (নৌকা), হাফিজুর রহমান (ঘোড়া), আবদুল খালিক (মোটরসাইকেল), মিজানুর রহমান মানিক (টেবিলফ্যান), শফিকুল হক (আনারস), নানু মিয়া (চশমা) প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৩ জন এবং সংরক্ষিত সদস্যা পদে ৯ জন প্রার্থী প্রতীক পেয়েছেন। ইউনিয়নের সংরক্ষিত নারী আসনে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চন্দ্রমালা বিবি বিজয়ী হয়েছেন।

দোলারবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান সায়েস্তা মিয়া (নৌকা), নুরুল আলম (চশমা), আসমত আলী (আনারস), আমির উদ্দিন (মোটরসাইকেল), আনোয়ার হোসেন (ঘোড়া), আবদুল ছালিক মিলন তালুকদার (লাঙল) প্রতিকে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৯ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১১ জন নারী প্রার্থী প্রতীক পেয়েছেন। ৮নং ওয়ার্ডের প্রার্থী রিহান উদ্দিনের দাখিলিয় মনোনয়ন বৈধ হয়েছে। আপেল প্রতীক পেয়েছেন তিনি। তবে মনোনয়ন দাখিলের পর থেকে নির্বাচন অফিসের সাথে তার কোন যোগাযোগ নেই। জানা গেছে ওই প্রার্থী বিদেশে পাড়ি জমিয়েছেন।

চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান আবুল হাসনাত (মোটরসাইকেল), জালাল উদ্দীন (ঘোড়া), কদর মিয়া (নৌকা), ছোরাব আলী (টেলিফোন), কামরুল ইসলাম (চশমা), তাজুদ আলী (দুটি পাতা), জসিম উদ্দিন তালুকদার (আনারস) প্রতীক নিয়ে প্রার্থী হয়েছেন। এ ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৪৩ জন এবং সংরক্ষিত সদস্য পদে ১৩ জন নারী প্রার্থী প্রতীক পেয়েছেন।

খুরমা (দক্ষিণ) ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবদুল মছব্বির (নৌকা), জয়নাল আবেদীন (টেলিফোন) আবুল কাশেম হাসান (মোটরসাইকেল), আবু বক্কর সিদ্দিক (ঘোড়া), আবদুল খালিক (চশমা), গোলাম আজম তালুকদার (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এই ইউনিয়নে সাধারণ সদস্য পদে ৩৫ জন এবং সংরক্ষিত আসনে ৯ জন নারী প্রার্থী প্রতীক পেয়েছেন। আগামী ১১ নভেম্বর উপজেলার ১০টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed