স্বদেশ ফোরাম নিউইয়র্ক-এর স্মরণ সভা
প্রবাস ডেস্ক: অগ্রসর সমাজে আজিজ আহমদ সেলিম ছিলেন এক কর্মবীর পুরুষ। তাঁর কর্মেই তিনি বেঁচে থাকবেন অনন্তকাল। সমাজের প্রতিটি ভালো কাজে তিনি ছিলেন অগ্রসৈনিক। সাহিত্য-সংস্কৃতি-সাংবাদিকতা ভুবনে আজিজ আহমদ সেলিম ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র।
গত ২৪ অক্টোবর রোববার সন্ধ্যা সাতটায় নিউইয়র্ক-এর জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা হলে স্বদেশ ফোরাম নিউইয়র্ক-এর আয়োজনে স্বদেশ ফোরাম সিলেট-এর অন্যতম উপদেষ্টা, সাংবাদিক- ছড়াকার-সংগঠক আজিজ আহমদ সেলিম এর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
স্বদেশ ফোরাম-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অবিনাশ চন্দ্র আচার্যের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট সুফিয়ান আহমদ চৌধুরী’র পরিচালনা ও উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি খিজির আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জালালাবাদ এসোসিয়েশন ইউএসএ-এর সভাপতি ময়নূল হক চৌধুরী হেলাল ও জালালাবাদ ল’সোসাইটি ইউএসএ-এর সভাপতি এডভোকেট এমাদ উদ্দিন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট শেখ আখতার উল ইসলাম।
আলোচনা ও নিবেদিত লেখাপাঠে অংশ নেন সমাজসেবী লুৎফুর রহমান চৌধুরী হেলাল, এডভোকেট এ এফ এম মুঃ জুবাইর হুসাইন, কবি-গল্পকার শাহিন ইবনে দিলওয়ার, কবি ডাঃ এইচ এম ফখরুল ইসলাম, কবি আবুল বাশার, কবি ছালাবত জাং, কবি মোহাম্মদ আব্দুল জলিল, শিল্পী আনিস মাষ্টার, মোঃ আকমাম খান, এডভোকেট ফখরউদ্দিন, এডভোকেট সালাউদ্দিন বাবু, কবি কাজী জামান, মোস্তফা আহাম্মদ, আবুল খায়ের চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসেন, সৈয়দ সিদ্দিকুল হাসান, মোঃ মিজানুর রহমান, মোঃ আবুল হাসান, কুতুব উদ্দিন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও সভা শেষে দোয়া পরিচালনা করেন নজরুল হক চৌধুরী। সভাশেষে উপস্থিত সকলকে আপ্যায়িত করা হয়।
Related News
স্পেন থেকে দেশে ফেরার পথে দোহায় হার্ট অ্যাটাকে মৃত্যু প্রবাসীর
প্রবাস ডেস্ক: স্পেন থেকে বুকভরা স্বপ্ন নিয়ে দেশে ফিরছিলেন সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়ার যুবক জাহেদRead More
প্রবাসে নিখোঁজ হবিগঞ্জের রিফাত, দেশে উৎকন্ঠায় পরিবার
প্রবাস ডেস্ক: পরিবারের মুখে হাসি ফোটাতে ছয় বছর আগে পাড়ি জমিয়েছিলেন ওমানে। রাজধানী মাসকাটের একটিRead More



Comments are Closed