নরসিংদীতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কাচারিকান্দি এলাকার মলফত আলীর ছেলে সাদিব মিয়া (১৯) এবং আসাদ মিয়ার ছেলে হিরণ মিয়া (৩৫)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচারিকান্দি এলাকার বড় শাহ আলম ও ছোট শাহ আলম গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে দুই গ্রুপে উত্তেজনা ও বিরোধ চরম আকার ধারণ করে।
এর জেরে বৃহস্পতিবার সকালে দুই গ্রুপের লোকজন টেঁটা ও আগ্নেয়াস্ত্রসহ সংঘর্ষে জড়ায়। এতে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে নারীসহ আহত ৯ জনকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। এ সময় কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। আহতদের রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed