ওসমানীনগরে দুই সন্তানের জননীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে বসত ঘরের তীরের সাথে গলায় ওড়না লাগিয়ে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন। নিহতের নাম সালমা বেগম (৩২)। তিনি উপজেলার সাদীপুর ইউনিয়নের পূর্ব কালনীরচর গ্রামের কাতার প্রবাসী আব্দুল কাদিরের স্ত্রী।
জানা যায়, বুধবার বিকাল ৩টায় উপজেলার সাদীপুর ইউনিয়নের পূর্ব কালনীরচর গ্রামের কাতার প্রবাসী আব্দুল কাদিরের বসতঘরের তীরের সাথে গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেন সালমা বেগম। বিকাল ৩টার পরে নিহতের ছোট ছেলে মসজিদের ইমামের জন্য ভাত দিতে টিফিন নিয়ে বাড়িতে গিয়ে দেখতে পায় তার মা ঘরের তীরের সাথে ঝুলে রয়েছে।
তখন তার চিৎকার শুনে বিষয়টি আশপাশের লোকজন জানতে পেরে ওসমানীনগর থানা পুলিশে খবর দেন। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ শ্যামল বণিক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed