কমলগঞ্জে বেসরকারি প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ন্যাশনাল টি কোম্পানি (এনটিসি) পরিচালিত চা বাগানের ১০টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা বিদ্যালয়গুলোতে মানসম্মত শিক্ষা নিশ্চিত ও শিক্ষকদের উপযুক্ত মর্যাদা প্রদানের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালন করেছে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) দুপুরে কমলগঞ্জ উপজেলার ১০টি চা বাগানের বেসরকারি প্রাথমিক শিক্ষক/শিক্ষিকাবৃন্দের আয়োজনে উপজেলা চৌমুহনা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন পাত্রখোলা চা বাগানের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) প্রদীপ পাল, পদ্মছড়া চা বাগানের প্রধান শিক্ষক রওশন আলী, কুরমা চা বাগানের প্রধান শিক্ষক চামেলি রানী দাশ, মাধবপুর চা বাগানের প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ নুনিয়া, কুরঞ্জি চা বাগানের প্রধান শিক্ষক নিপেন সাহা, পাত্রখোলা চা বাগানের হাজারিবাগ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বাবুল দাশ প্রমুখ।
পরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed