ছায়াপথের বাইরে নতুন গ্রহ দেখছেন বিজ্ঞানীরা
প্রযুক্তি ডেস্ক: ছায়াপথের বাইরে এই প্রথম কোনো গ্রহের লক্ষণ দেখতে পেয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এর আগে সূর্যের মতো বিভিন্ন নক্ষত্র ঘিরে ঘুরতে থাকা প্রায় পাঁচ হাজার গ্রহের সন্ধান মিললেও, সেগুলোর সবই ছিল ছায়াপথের ভেতরে।
তবে এবারই প্রথম ছায়াপথের বাইরে কোনো গ্রহের লক্ষণ শনাক্ত করায়, বিষয়টি নিয়ে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা।
সূর্যের চারদিকে যেমন হাজারো গ্রহ ঘুরতে থাকে, তেমনি বিভিন্ন নক্ষত্র ঘিরে ঘুরতে থাকা প্রায় পাঁচ হাজার গ্রহ এর আগে শনাক্ত করেছেন জোর্তিবিজ্ঞানীরা। যদিও, সেগুলোর সবই মিল্কিওয়ে বা ছায়াপথে দেখা গেছে। তবে, এবারই প্রথম ছায়াপথের বাইরে কোন গ্রহের লক্ষণ শনাক্ত করা হলো।
মেসিয়ের ৫১ গ্যালাক্সিতে থাকা সম্ভাব্য শনি গ্রহের সমান এই গ্রহটিকে আবিষ্কার করেছে নাসার চান্দ্রা এক্স-রে টেলিস্কোপ। ছায়াপথ থেকে এটির দূরত্ব প্রায় ২ কোটি ৮০ লাখ আলোকবর্ষ বলে জানা গেছে। মেসিয়ার ৫১ নক্ষত্রপুঞ্জকে এর ঘূর্ণায়মান আকৃতির জন্য হোয়ার্লপুল বা ঘূর্ণি ছায়াপথ বলেও অভিহিত করা হয়।
বিজ্ঞানীরা জানান, যে পদ্ধতিতে নতুন গ্রহ শনাক্তের বিষয়ে ধারণা করা হচ্ছে, সেই একই পদ্ধতি ব্যবহার করে এর আগেও হাজার হাজার গ্রহ শনাক্ত করা হয়েছে।
জ্যোতির্বিজ্ঞানীদের পাওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে, এই সম্ভাব্য গ্রহটির আকার হবে শনি গ্রহের মতো। যে নিউট্রন স্টার বা ব্ল্যাক হোল ঘিরে এটি ঘুরছে, সেটির সঙ্গে গ্রহটির দূরত্ব, সূর্য থেকে শনির দূরত্বের প্রায় দ্বিগুণ বলেও জানান বিজ্ঞানীরা।
তবে এই বিষয়ে পুরোপুরি নিশ্চিত হতে আরও তথ্য-উপাত্ত প্রয়োজন বলে জানান গবেষকরা।
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed