ইবিতে ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের গণস্বাক্ষর
শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কুষ্টিয়া থেকে ঝিনাইদহ পর্যন্ত ৫০ কিলোমিটার রাস্তা সংস্কার ও পরিবহন সমস্যা নিরসনসহ ৬ দফা দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রায় ৫০০ শিক্ষার্থী গণস্বাক্ষর করেন। পরে গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেনের কাছে জমা দেয় শিক্ষার্থীরা।
জানা গেছে, ৬ দফা দাবি সকাল ১০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের ঝাল চত্বরে গণস্বাক্ষর কর্মসূচি শুরু করে সাধারণ শিক্ষার্থীরা। তাদের দাবিসমূহ হলো- কুষ্টিয়া ও ঝিনাইদহ রুটে চলাচলকারী ক্যাম্পাসের নিজস্ব ও ভাড়ায় চালিত গাড়িগুলোরন যথাযথ ফিটনেস সনদ, চালকের লাইসেন্স ও হেল্পার নিশ্চিত করা, গাড়িগুলোতে বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত স্টিকার ও নির্দিষ্ট রুট প্লান করা, ক্যাম্পাসের বাসে বহিরাগতদের উঠানো বন্ধ করা, ফিটনেস বিহীন গাড়ি চলাচল বন্ধ ও পরিবর্তন এবং যাতায়াতের সময় শিক্ষার্থীদের কাছ থেকে ভাড়া আদায়, অসৌজন্যমূলক আচরণ, শিক্ষার্থীদের বাসে উঠাতে অনীহা বন্ধকরণ।
পরে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেনের নিকট এই দাবি সম্বলিত স্মারকলিপি হস্তান্তর করা হয়।
কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর থেকে ক্যাম্পাসে রাস্তা খারাপ হওয়ায় পূর্বের চেয়ে আধা ঘণ্টা বা তারও বেশি সময় লাগছে যাওয়া বা আসার সময়। এসময় রাস্তা থাকা খানা খন্দের ঝাঁকি খেয়ে গাড়ি নষ্ট হওয়ার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীরাও ক্লান্ত হয়ে পড়ছে বলে জানা গেছে। সচেতন অনেক শিক্ষক ইতোমধ্যে দ্রæত রাস্তা সংস্কারের জন্য দাবি তুলেছে।
এর আগে ৯ দফা দাবিতে গত ১৮ অক্টোবর স্মারকলিপি ও ২১ অক্টোবর মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র মৈত্রী। এছাড়া সড়ক সংস্কারের দাবিতে ২০ অক্টোবর রাস্তা অবরোধ করেন শিক্ষার্থীরা এবং ২৩ অক্টোবর ৬ দফা দাবিতে স্মারকলিপি প্রদান বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন সংসদ।
পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, ‘শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। বিষয়গুলোর সমাধানে আমরা কুষ্টিয়া-ঝিনাইদহ বাস মালিক সমিতির সাথে কথা বলব। এছাড়া প্রতিটি গাড়িতে বিশ্ববিদ্যালয়ের লোগো সম্বলিত সাইনবোর্ড লাগানোর ব্যবস্থা করা হচ্ছে।
Related News
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More
অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণা, ঝিনাইদহে গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের অভিযানে ইলিশ মাছ, জুতা, বাচ্চাদের খেলনা, ফার্নিচারসহRead More



Comments are Closed