যুক্তরাষ্ট্রে শপিং মলে বন্দুকধারীর গুলি, নিহত ২
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ইদাহো অঙ্গরাজ্যের একটি শপিং মলে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে দুই জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো আট জন। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য রয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
স্থানীয় সময় সোমবার (২৫ অক্টোবর) ইদাহোর বোয়িস টাউন স্কয়ারে গুলির এ ঘটনা ঘটে।
ঘটনার বিষয়ে এক সংবাদ সম্মেলনে বোয়িস পুলিশ প্রধান রায়ান লি বলেন, শপিং মলে অন্তত একজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনার খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। সেখানে বন্দুকধারীর সঙ্গে পুলিশের গুলি বিনিময় হয় এবং আমাদের একজন সদস্য আহত হয়েছেন।
ওই ঘটনায় সন্দেহভাজন একজনকে আমরা হেফাজতে নিয়েছি। এখন পর্যন্ত দুই জন মারা গেছেন। আপাতত ঘটনাস্থলের আশপাশের এলাকায় কোনো ধরনের হুমকি নেই বলেও জানান লি।
তবে হামলার পেছনে কী কারণ তা প্রাথমিক জানাতে পারেননি পুলিশ কর্মকর্তা লি। এ বিষয়ে তদন্ত হচ্ছে। হামলাকারীর বিষয়েও কোনো তথ্য জানানো হয়নি।
নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতল শপিং মলটিতে স্টোর ও রেস্টুরেন্ট মিলিয়ে দেড় শতাধিক আউটলেট রয়েছে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed