পঞ্চগড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সদর উপজেলায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে লাইলী বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের শেখের হাট এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত লাইলী ওই এলাকার আমিনুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, লাইলী নামে ওই বৃদ্ধা বাড়ির বারান্দা ধোয়া মোছার কাজ করছিলেন। এসময় তিনি বারান্দায় থাকা পানির পাম্পের বৈদ্যুতিক তারে হাত দিলে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পঞ্চগড় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed