নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দফায় দফায় চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধি ও দেশব্যাপি সা¤প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে ২২ অক্টোবর শুক্রবার বিকালে সিলেট শহরতলীর ইসলামপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির সভাপতি খোকন আহমদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হোসেন এর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সহ-সভাপতি সুরুজ আলী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার দপ্তর সম্পাদক রমজান আলী পটু, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সদস্য এবং সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সংগ্রামী সভাপতি মোঃ ছাদেক মিয়া, জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটির অন্যতম সদস্য বদরুল আজাদ, বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশন (রেজি নংঃ ২২০০) কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন, প্রেস শ্রমিক ইউনিয়ন সিলেট জেলা শাখার সভাপতি আবুল কালাম আজাদ সরকার, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক আনছার আলী, শাহপরান থানা কমিটির সহ-সভাপতি জয়নাল মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির অর্থ সম্পাদক ইমদাদুল হক ইমন সহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, নিত্যপণ্যের বর্তমান উর্ধ্বগতির এই বাজারে নি¤œবিত্ত থেকে মধ্যম আয়ের পরিবার সবার যেন হাত পুড়ছে বাজারে গিয়ে। চাল, ডাল ও তেলের দামে অস্বস্তি আগে থেকেই ছিল। এ তালিকায় নতুন করে যুক্ত হয়েছে পেঁয়াজ, আটা, ময়দা, মুরগি, ডিমসহ আরও কিছু নিত্যপ্রয়োজনীয় পণ্য। বেড়েছে রান্নার গ্যাস, সাবান ও টুথপেস্টের মতো নিত্যব্যবহার্য সামগ্রীর দামও।
বক্তারা বলেন, করোনা মহামারীর মধ্যে সরকারের দায়িত্ব হলো দ্রব্যমূল্যের ভর্তুকি প্রদান করা, কিন্তু তা না করে দফায় দফায় লাগামহীন ভাবে চাল, ডাল, তেল, পেঁয়াজ চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে। তার সাথে পাল্লা দিয়ে গ্যাসের দাম বৃদ্ধি করেছে কয়েক দফা। ১২ লিটার সিলিন্ডারের দাম বাড়িয়েছে প্রায় ২৫০ টাকার ও বেশি। যায় দায়ভার বহন করতে হচ্ছে এবং হবে জনগণের।
বক্তারা আরো বলেন, অনতিবিলম্বে গ্যাসের দাম কমানো, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে প্রয়োজনবোধে ভর্তুকি প্রদান করে জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। লুটপাট, দুর্নিতি বন্ধ করে দুর্নীতিবাজদের শাস্তির ব্যাবস্থা করতে হবে। বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed