জৈন্তাপুরে হিন্দু-বৈদ্য খৃষ্টান ঐক্য পরিষদের বিক্ষোভ সমাবেশ
জৈন্তাপুর প্রতনিধি : দেশব্যাপি বিভিন্ন পুজা মন্ডপে হামলার প্রতিবাদে সিলেটের জৈন্তাপুরে গণ-অনশন, অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে সনাতন ধর্মাবলম্বীরা।
বাংলাদেশ হিন্দু, বৈদ্য, খৃষ্টান ঐক্য পরিষদ ও জৈন্তাপুর উপজেলা পুজা উদযাপন পরিষদের যৌথ উদ্যোগে ২৩ অক্টোবর শনিবার সকাল ১০টায় এ কর্মসূচি পালিত হয়।
জৈন্তাপুর উপজেলা সদরের বিজয় স্তম্বে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু-বৈদ্য খৃষ্টান ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদব বিশ্বাস। ছাত্র যুব ঐক্য পরিদের সিনিয়র সহ-সভাপতি পাপলু দে ও সাধারণ সম্পাদক প্রনোদ দেব’র যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মনোজ কুমার সেন, সুলাল চৌধুরী, দুলাল দেব, জয়মতি রানী, আব্দুল মতিন শাহিন, প্রধান শিক্ষক বিজেন চন্দ্র দেব, রাজ কুমার শর্মা, শংকর দাশ, দূর্জয় বিশ্বাস, অধির চত্রæবর্তী, অমূল্য পাল, পুলিন সরকার, নিবারন দাশ, সুভাস দাশ বাবলু, নির্মল দেবনাথ, রতন দেব, খোকন দাশ, রবি চত্রæবর্তী প্রমুখ।
বক্তারা বলেন ১৯৭১ সালে মহান স্বাধীনতার জন্য আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে রনাঙ্গণে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আজ স্বাধীন দেশে ধর্ম পালনে আমরা নির্যাতিত। ধর্ম যার যার রাষ্ট্র সবার, শ্লোগান নিয়ে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। কিন্তু কুমিল্লার বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে নোয়াখালীতে মন্দিরে হামলা এবং রংপুরে নিরীহ পরিবারে অগ্নিসংযোগ যা স্বাধীন দেশে কাম্য নয়। এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed