Main Menu

ফেনীতে গাছের সঙ্গে পিকআপের ধাক্কা, চালকসহ নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর বোগদাদিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি পিকআপ ভ্যানের চালক-সহযোগীসহ তিনজন নিহত হয়েছে।

শুক্রবার (২২ অক্টোবর) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। পিকআপ ভ্যানটি ঢাকা থেকে ফার্নিচার নিয়ে কক্সবাজারের উখিয়ায় যাচ্ছিল।

এ ঘটনায় নিহতরা হলেন- পিকআপ ভ্যানের চালক গোপালগঞ্জের পাড় চন্দ্র দীঘলিয়া এলাকার মো. সুজন (২৭), চালকের সহযোগী মাদারীপুর জেলার চর গোবিন্দপুর এলাকার মো. শামিম হাসান ও চাঁপাইনবাবগঞ্জের সন্ন্যাসী তলা এলাকার শহিদুল ইসলাম (২৭)।

ফেনীর ফাজিলপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তিনি আরও জানান, নিহতদের মৃতদেহ ২৫০ শয্যার ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোসহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে মৃতদেহ হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed