যেভাবে বুঝবেন আপনার নম্বর কেউ ব্লক করেছে কি না
তথ্যপ্রযুক্তি ডেস্ক : আপনার ফোন নম্বর কি কেউ ব্লক করে দিয়েছেন? জরুরি প্রয়োজনে তাকে বারবার ফোন করছেন, যোগাযোগ করতে পারছেন না?
আবার কোনো ব্যক্তির কাছে আপনার গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে বা আপনি কারো থেকে কিছু পান, কিন্তু ফোন করে যোগাযোগ করতে পারছেন না। ফোন করলেই বলছে, নম্বরটি ব্যস্ত আছে বা এই মুহূর্তে সংযোগ দেয়া সম্ভব হচ্ছে না।
বারবার এমন ঘটতে থাকলে বিরক্তি আসবে স্বাভাবিক। কিন্তু বুঝবেন কী করে আপনার নম্বর সংশ্লিষ্ট ব্যক্তি ব্লক করে দিয়েছেন?
খুব সহজ উত্তর হলো- যতবারই ফোন করুন না কেন শুনবেন নম্বরটি ব্যস্ত আছে।
পাশাপাশি জানবেন, নম্বর ব্লক থাকলে টেলিকম অপারেটর তরফ থেকে নির্দিষ্ট কোনো বার্তা শোনানো হয় না। আগে কখনো শোনেননি এমন কোনো বার্তা যদি শুনতে পান, তাহলে বুঝবেন আপনাকে সেই ব্যক্তি ব্লক করে থাকতে পারেন। আর দিনে একাধিকবার ফোন করার পরও একই বার্তা শুনলে নিশ্চিত হবেন, সেই ব্যক্তি আপনাকে ব্লক করেছেন।
কোনো ব্যক্তিকে ফোন করলে একবার রিং হওয়ার পরেই যদি তা ভয়েস মেইলে চলে যায়, অথবা ফোন ব্যস্ত বলে, তাহলেও বুঝে নিতে হবে আপনাকে ব্লক করেছেন তিনি। প্রতি বার ফোন করার পরে একই অভিজ্ঞতা হলে পুরোপুরি নিশ্চিত হয়ে যাবেন।
কোনো ব্যক্তিকে ফোন করলে যদি সব সময় ব্যস্ত বলে, অথবা ব্যস্ত বলার পরই ফোন কেটে যায়, তাহলেও বুঝতে হবে আপনাকে ব্লক করা হয়েছে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed