রোববার থেকে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে বাংলাদেশের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকায় কোরিয়ান দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রোববার (২৪ অক্টোবর) থেকে দক্ষিণ কোরিয়াতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা আবেদন গ্রহণ করা হবে। বাংলাদেশে করোনা পরিস্থিতি উন্নত হওয়ায় এবং কোরিয়াতে যাওয়া বাংলাদেশিদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসায় কোরিয়া সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
তবে কোরিয়াতে যেতে হলে অবশ্যই করোনার দুই ডোজ টিকা নিতে হবে। পাশাপাশি দেশটিতে ভ্রমণের আগে, ভ্রমণের সময় ও দেশটিতে পৌঁছানোর পর সবধরনের করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
প্রসঙ্গত, চলতি বছর এপ্রিল মাসে বাংলাদেশের করোনা পরিস্থিতি চরম আকার ধারণ করলে বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয় দক্ষিণ কোরিয়া।
Related News
এইচএসসিতে অকৃতকার্যরা ১-২ মাসের মধ্যে আবার পরীক্ষার সুযোগ পাবে: শিক্ষামন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমানের পরীক্ষায় এক বা একাধিক বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা আগামী একRead More
সৌদিগামী ১৫৯ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে প্রায় ২৩ হাজার যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশটির বিমানবন্দরগুলোয় বিধিনিষেধ আরোপের ফলে ঢাকা-সৌদিRead More



Comments are Closed