Main Menu

ট্রাকচাপায় সাংবাদিক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: ফতুল্লায় ট্রাকের চাপায় নিহত হয়েছেন সফিকুল ইসলাম জনি (৩৩) নামে এক সাংবাদিক। সোমবার রাত সাড়ে ১১টায় ফতুল্লার পঞ্চবটি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানীর একটি হাসপাতালে নেয়া হলে তিনি মৃত্যুবরণ করেন।

সফিকুল ইসলাম জনি রেডিও এফএম নারায়ণগঞ্জ নামের একটি রেডিও স্টেশনের প্রতিষ্ঠাতা ও চ্যানেল এস’র প্রতিনিধি। তিনি ইসদাইর গাবতলী খানকা এলাকার আমির হোসেনের ছেলে। জনির একটি ছেলে সন্তান রয়েছে।

নিহতের পরিবারের বরাত দিয়ে সাংবাদিক রাসেল আহমেদ জানান, মোটরসাইকেলে রাতে বাসায় ফেরার পথে ফতুল্লার পঞ্চবটি বিসিকের নতুন সড়ক এলাকায় জনিকে চাপা দেয় ট্রাকটি। প্রথমে তাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ও পরে রাজধানীর পঙ্গু হাসপাতালে নেয়া হয়। সেখানে আইসিইউ খালি না থাকায় একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

মঙ্গলবার সকাল ১১টায় তার নামাজে জানাজা স্থানীয় মসজিদে অনুষ্ঠিত হয়। এদিকে জনি নিহতের ঘটনায় আগামীকাল বুধবার ফতুল্লা প্রেসক্লাব প্রতিবাদ সমাবেশ ডেকেছে।

 

Share





Related News

Comments are Closed