সামি ও তাসনিম খলিলসহ ৪ জনের সম্পত্তি ক্রোকের আদেশ
বৈশাখী নিউজ ডেস্ক: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সিলেটের বাসিন্দা বর্তমানে সুইডেন প্রবাসী সাংবাদিক তাসনিম খলিল ও হাঙ্গেরিপ্রবাসী সামিউল ইসলাম খান ওরফে সামি ওরফে জুলকারনাইনসহ চারজনের সম্পত্তি ক্রোকের আদেশ দিয়েছেন আদালত। অন্য দুই আসামি হলেন- আশিক ইমরান ও ওয়াহিদুন নবী।
সোমবার (১৮ অক্টোবর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।
ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৮ নভেম্বরের মধ্যে সম্পত্তিগুলো জব্দ করার আদেশ দেন।
আদালত আদেশে ঢাকার সেনানিবাস, সিলেটের বিশ্বনাথ, চাঁদপুর ও নোয়াখালীর চাটখিল; এই চার থানার ওসিকে আদেশ বাস্তবায়ন করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন।
এর আগে গত ১৩ জুন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের উপপরিদর্শক আফছার আহমেদ এ চার্জশিট দাখিল করেন। পরে ১২ সেপ্টেম্বর বিচারক আস শামছ জগলুল হোসেনের আদালত চার্জশিট গ্রহণ করেন।
মামলায় সাত আসামির মধ্যে তিনজন জামিনে আছেন। তারা হলেন- আহমেদ কবির কিশোর, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়া ও ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নান। বাকি চার আসামিকে পলাতক দেখানো হয়েছে।
আসামিদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে জাতির পিতা, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, মহামারি করোনাভাইরাস সম্পর্কে গুজব, রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে অপপ্রচার এবং বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ আনা হয়।
গত বছরের মে মাসে রমনা থানায় ওই ১১ জনের বিরুদ্ধে মামলা করে র্যাব। পরে সাতজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
উল্লেখ্য, ২৫ ফেব্রুয়ারি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে লেখক মোশতাক আহমেদের মৃত্যু হওয়ায় তার নাম চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে।
Related News
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More



Comments are Closed