সিলেটে এটিএম বুথের সামন থেকে ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথের সামনে ওৎ পেতে থাকা ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করছে দক্ষিণ সুরমা থানা পুলিশ।
রোববার (১৭ অক্টোবর) মধ্যরাতে সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্ট থেকে এই ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সুনামগঞ্জ জেলার দিরাই থানার ভাটিপাড়া (চৌধুরীবাড়ী) গ্রামের মৃত আব্দুস ছালামের ছেলে মো. শহিদ নুর (৩৩), নোয়াখালী জেলার সুনাইমুড়ি থানার বাগাদিয়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে তোফায়েল আহমদ সুহেল (৩২), সিলেটের শাহপরাণ থানার পীরেরবাজার (টিকরপট্টি) গ্রামের মৃত শওকত হোসেনের ছেলে আজিজ আহমদ আজিম (৫৩) ও মোগলাবাজার থানার দক্ষিণ করিমপুর গ্রামের মৃত গনি মিয়ার ছেলে আব্দুল মতিন কামরান (৪৩)।
এসময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি অটোরিকশা ও চাকু জব্দ করে পুলিশ।
পুলিশ জানায়, রোববার রাত সাড়ে ১১টার দিকে দক্ষিণ সুরমার চন্ডিপুল পয়েন্টের ডাচ-বাংলা ব্যাংকের এটিএম বুথের সামনে ৪ ছিনতাইকারী পথচারীদের মালামাল ছিনতাইয়ের চেষ্টা চালাচ্ছে- এমন সংবাদ পেয়ে দক্ষিণ সুরমা থানার এসআই স্নেহাশীষ পৈত্য নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ওই ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় সোমবার (১৮ অক্টোবর) মামলা (নং-১৫) দায়ের পূর্বক তাদের আদালতে প্রেরণ করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed