দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)—সিপিবি (এম) এর উদ্যোগে রবিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ঢাকা—৮ মতিঝিল থেকে দুইবার এমপি পদপ্রার্থী ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এর মেয়র পদপ্রার্থী (মাছ প্রতীক) কমরেড কমরেড ডা. এম এ সামাদ।
সভাপতির বক্তব্যে তিনি বলেন, “অবৈধ সরকার আর লুটেরা সিন্ডিকেট মিলে লুটপাটের কারণে দ্রব্যমূল্যের দাম জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। লুটেরা ব্যবসায়ী সিন্ডিকেট একদিকে বাজার অন্যদিকে সরকাকে নিয়ন্ত্রণ করছে। গণবিরোধী সরকার লুটেরা মুনাফাখোর মজুদদারদের পাহারাদার হিসাবে সিন্ডিকেটকে রক্ষা করছে জনগণের প্রতি বিনা ভোটে নির্বাচিত সরকারের কোন দায় নেই।”
অবিলম্বে চাল, ডাল, তৈলসহ সকল নিত্যপণ্যের মূল্য কমানোর দাবী জানিয়ে কমরেড সামাদ বলেন, একে তো করোনায় মানুষ দিশেহারা তারপর দ্রব্যমূল্য মরার উপর খাড়ার ঘাঁ।
সমাবেশে আরো বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) এর যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফা আল খালিদ, মার্কসবাদী কৃষক মঞ্চের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তালিবুল ইসলাম, কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা কমরেড সামছুল হক সরকার, কমরেড আমিনুল ইসলাম, পার্টির ঢাকা মহানগর উত্তরের সভাপতি কমরেড তারিকুল ইসলাম বিডি, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কমরেড আলাউদ্দিন, গণতান্ত্রিক নারী মঞ্চের নেত্রী কমরেড মিলি, ছাত্রনেতা কমরেড আদিত্য রহমান সুমন প্রমুখ।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed