বালি দ্বীপে ৪.৮ মাত্রার ভূমিকম্প, নিহত ৩
874আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালিতে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। আকস্মিক এই দুর্যোগে তিন বছরের এক মেয়েশিশুসহ ৩ জন প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে দেশটির অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থা।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার (১৬ অক্টোবর) ভোরের দিকে ঘটে যাওয়া এই ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বীপটির পূর্বাঞ্চলীয় জেলা কারাঙ্গাসেম ও বাংলি।
ইন্দোনেশিয়ার স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বালির পার্শ্ববর্তী দ্বীপ লোম্বকেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে শুধু পূর্বাংশ ব্যতীত বালির অন্য কোনো অংশ তার কোনো আঁচ পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রভিত্তিক ভূতাত্ত্বিক সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।
ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী সংস্থার দেওয়া তথ্য বলছে, মৃত ৩ জনের মধ্যে ২ জন মারা গেছেন ভূমিকম্পের ফলে সৃষ্ট ধসে। আর ৩ বছরের শিশুটি মারা গেছে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে।
ভূমিকম্পে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে উদ্ধারকারী সংস্থার মুখপাত্র গেদে দারমাদা এক বিবৃতিতে জানিয়েছেন, বালির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ বিষয়ক তথ্য সংগ্রহ করছে।
বিবৃতিতে তিনি আরও কলেন, উপদ্রুত এলাকা থেকে ইতোমধ্যে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে।
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed