আফগানিস্তানে বোমা হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৪৭
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে হামলার সঙ্গে জঙ্গিগোষ্ঠী আইএস জড়িত। হামলার কয়েক ঘণ্টার মধ্যে দায় স্বীকার করে তারা।
এ ঘটনায় এখন পর্যন্ত ৪৭ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে ভর্তি অন্তত ৭০ জন। গেলো সপ্তাহে কুন্দুজে হামলা হয়, এরপর কান্দাহারের এ বিস্ফোরণে তালেবানের আমলে দেশটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আবারও রক্তাক্ত আফগানিস্তান। আবারও ঘটলো মসজিদে বোমা হামলার ঘটনা। এ নিয়ে পরপর দুই শুক্রবার দুটি বড় ধরনের হামলা হলো। কুন্দুজের পর এবার কান্দাহার শহরে শিয়াদের একটি মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণে বহু হতাহত হন।
এটিকে আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। একজন প্রত্যক্ষদর্শী জানান, মসজিদের প্রধান ফটকের কাছে তিনটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন তিনি।
বিস্ফোরণের সময় মসজিদটি মুসল্লিতে পূর্ণ ছিল। ঘটনার পর হতাহতদের উদ্ধারে ১৫টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে যায়।
ঘটনার পর তালেবানের বিশেষ সেনারা মসজিদটি ঘিরে রাখে এবং আহতদের চিকিৎসার জন্য সবাইকে রক্ত দিতে এগিয়ে আসার আহ্বান জানায়।
গেলো সপ্তাহে আফগানিস্তানের কুন্দুজে জুমার নামাজের সময় শিয়া মসিজিদে বোমা বিস্ফোরণে নিহত হন অর্ধশত মানুষ।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed