Main Menu

পঞ্চগড়ে ৩ বিঘা লাউ বাগান কেটে ফেলেছে দুর্বৃক্তরা

মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছ গ্রামের কৃষক রশিদুলের ৩ বিঘা লাউ বাগান কেটে ফেলেছে দুর্বৃক্তরা ।

গত বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দিনগত রাতে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের পানিমাছ গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, কৃষক রশিদুল লাউ বাগান করেছে ৩ বিঘা জমিতে। লাউয়ের বাগানে লাউযের ফলন ভালো হয়েছিল। গত বহস্পতিবার রাতে কে বা কারা তার লাউ বাগানটি কেটে ফেলেছে।

কৃষক রশিদুল জানান, ৩ বিঘা জমিতে লাউ চাষ করেছি। এতে আমার প্রায় দেড় লক্ষ টাকা খরচ হয়েছে। আমি লাউ বিক্রি করতে পারলে প্রায় ৪ লক্ষ টাকা পেতাম। তদন্ত করে সুষ্ঠ বিচারের দাবি জানান তিনি।

Share





Related News

Comments are Closed