পাবনায় ট্রাকচাপায় ৩ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের ছিলিমপুর শালবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার বাঁশেরবাদা গ্রামের বাহাদুর খাঁর ছেলে অটোভ্যানচালক মুনসুর আলী খাঁ (৩৮), ভ্যানের যাত্রী আওতাপাড়া গ্রামের সোবাহান শাহর ছেলে সাইফুল শাহ (৫২) এবং মোটরসাইকেলচালক পাবনা পৌর সদরের ছাতিয়ানী মধ্যপাড়া মহল্লার আব্দুল মান্নানের ছেলে আসিফ (৩২)।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান খান আসাদ। তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে পাবনা থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের দিকে যাচ্ছিল অটোভ্যান ও মোটরসাইকেলটি। এ সময় ছিলিমপুর শালবাগান এলাকায় দ্রুতগতির একটি ট্রাক অটোভ্যানকে চাপা দেয়। পরে অটোভ্যান মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানের চালক ও আরোহী মারা যান। মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
Related News
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More
পাবনায় বিএনপি নেতা ও শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার আতাইকুলায় বিএনপি নেতা রিপন হোসেন (৪০) এবং কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগRead More



Comments are Closed