Main Menu

নতুন কমিটি পেল সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ

বৈশাখী নিউজ ডেস্ক: অবশেষে দীর্ঘ অপেক্ষা আর নানা জল্পনা কল্পনার পর নতুন কমিটি পেলো সিলেট জেলা ও মানগর ছাত্রলীগ।

সিলেট জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি হিসেবে নাজমুল হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে রাহেল সিরাজের নাম প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

জয় ও লেখক স্বাক্ষরিত ছাত্রলীগের প্যাডে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে জাওয়াদ ইবনে জাহিদ খান, বিপ্লব কান্তি দাস, মুহিবুর রহমান মুহিব, কনক পাল অরূপের নাম ঘোষণা করা হয়।

এদিকে, একইদিন নতুন কমিটি পেলো সিলেট মহানগর শাখা। নানা জল্পনা কল্পনা আর অভ্যন্তরীণ দ্বন্দ্বে বার বার কমিটির তোড়জোড় শুরু হয়েও পিছিয়ে যাওয়া কমিটি এবার ঘোষণা করলেন ছাত্রলীগের কেন্দ্রী সভাপতি ও সাধারণ সম্পাদক।

সিলেট মহানগর ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি হিসেবে কিশওয়ার জাহান সৌরভ ও সাধারণ সম্পাদক হিসেবে নাইম আহমদের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১২ অক্টোবর) আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

জয় ও লেখক স্বাক্ষরিত ছাত্রলীগের প্যাডে জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে হোসাইন মোহাম্মদ সাগর ও সঞ্জয় পাশী জয়ের নাম উল্লেখ করা হয়।

Share





Related News

Comments are Closed