১৯ অক্টোবর থেকে চবিতে সশরীরে ক্লাস শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) (২০২০-২১) স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার পর নয় আগামী ১৯ অক্টোবর থেকে সশরীরে ক্লাস শুরু হচ্ছে।
রোববার (১০ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন চবি রেজিস্টার ভারপ্রাপ্ত এস এম মনিরুল হাসান।
তিনি বলেন, আগামী ১৯ তারিখ থেকে সশরীরে ক্লাস শুরু হবে। তবে ভর্তি পরীক্ষার দিনগুলোতে ক্লাস বন্ধ থাকবে।
এর আগে এইদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক্সট্রাঅর্ডিনারি সভার (৫৩৪ তম) সভায় সকল শিক্ষার্থীকে এক ডোজ টিকা নেয়া সাপেক্ষে ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্ত হয়েছে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি প্রকাশ হয়।
পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কর্তৃপক্ষ। এইদিকে ১৯ অক্টোবরের ঈদে মিলাদুন্নবী (সা.) এর বন্ধ ২০ অক্টোবরে নেওয়া হয়েছে।
প্রসঙ্গত, গত ৬ অক্টোবর চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর এস এম মনিরুল হাসান ভর্তি পরীক্ষা শেষ হলে সশরীরে ক্লাস শুরুর কথা জানান। এ ছাড়া ১৬ অক্টোবর থেকে শাটল ও ১৮ অক্টোবর হল খুলে দেওয়ার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed