ছাতকে ট্রাকের ধাক্কায় শিশুসহ দুইজন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশায় থাকা শিশুসহ দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিন যাত্রী।
রোববার (১০ অক্টোবর) দুপুর দুইটার দিকে উপজেলার ঝাওয়ারখাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু আরিফুল ইসলাম (৭) উপজেলার নোয়ারাই ইউনিয়নের মানিকপুর গ্রামের জালাল উদ্দিনের পুত্র এবং নিহত নাজিমুল হক (২২) উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আব্দুল গফুরের পুত্র।
আহত সুফিয়া বেগম, মিনারা বেগম ও কমলা বেগমকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজিম উদ্দিন দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছাতক থেকে গোবিন্দগঞ্জমুখী যাত্রীবাহী সিএনজি সড়কের ঝাওয়ারখাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছামাত্র বিপরীত থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশাটি উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে, এতে এখন পর্যন্ত দুইজন মারা গেছেন। সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখেন। ফলে ওই সড়কে প্রায় ঘন্টাব্যাপী যানবাহন চলাচল বন্ধ ছিল।
Related News
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More



Comments are Closed