আরও ২০৮ ডেঙ্গু রোগী হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২০৮ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
বৃহস্পতিবার (৭ অক্টোবর ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২০৮ জন। এর মধ্যে ঢাকাতে ১৭৩ জন এবং ঢাকার বাইরের সারাদেশে ভর্তি হয়েছেন ৩৫ জন।
এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৮৭৩ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭১৬ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৫৭ জন রোগী ভর্তি রয়েছেন।
এবছর ১ জানুয়ারি থেকে ৭ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৯ হাজার ৫৪৪ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৮ হাজার ৫৯৮ জন রোগী। এ যাবৎ ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৭৩ জনের মৃত্যুর হয়েছে।
Related News
আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সড়ক পরিবহনে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যানবাহনের চলাচল পর্যবেক্ষণ এবংRead More
এনআইডি সংশোধনসহ বিভিন্ন সেবার নতুন ফি নির্ধারণ করেছে নির্বাচন কমিশন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ মাঠপর্যায়ের বিভিন্ন সেবার ফি পুনর্নির্ধারণRead More



Comments are Closed