সিকৃবিতে মাছের রোগ নির্নয়ের ল্যাবরেটরি উদ্বোধন
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদে মাছের রোগ নির্নয়ের জন্য অত্যাধুনিক একটি ল্যাবরেটরি উদ্বোধন হয়েছে। মৎস্য স্বাস্থ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগী প্রফেসর ড. মোঃ আবদুল্লাহ আল মামুনের তত্ত¡াবধানে ‘ফিশ ডিজিজ ডায়াগনোসিস ও ফার্মাকোলজি ল্যাব’ নামে ল্যাবরেটরিটি উদ্বোধন হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা দপ্তর।
৭ অক্টোবর (বৃহস্পতিবার) এই ল্যাবরেটরি উদ্বোধন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার। এসময় বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা), প্রক্টর, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, বৈজ্ঞানিকবৃন্দ, ছাত্র গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভাইস চ্যান্সেলর শুরুতেই মাছের পোনা অবমুক্ত করেন তারপর ল্যাবরেটরির বিভিন্ন যন্ত্রপাতি ঘুরে ঘুরে দেখেন।
রেফ্রিজারেটেড সেকার ইনকিউবেটর, অটোক্লেভ মেশিন, লামিনার এয়ার ফ্লও, ক্লিনিক্যাল কেমিস্ট্রি এনালাইজার, হট এয়ার ওভেন, কমপাউন্ড মাইক্রোস্কোপসহ কিছু গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি এই ল্যাবরেটরিতে স্থান পেয়েছে।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার বলেন, এই ল্যাবরেটরি থেকে বিভিন্ন গুরুত্বপূর্ন গবেষণা হতে পারে, যা বাংলাদেশের মাছের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি দেশের আমিষের চাহিদা পূরণে অবদান রাখবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed