সিলেটে মাদকের মামলায় ১ জনের যাবজ্জীবন কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের হাজারীচক গ্রামের আব্দুস সাত্তারের ছেলে বেলাল আহমদ উরফে মেজর কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. মিজানুর রহমান ভূইয়া। মঙ্গলবার (৫ অক্টোবর) এ রায় ঘোষণা করা হয়।
মামলার সূত্রে জানা যায়, ২০১৬ সালে ২১ জানুয়ারি জকিগঞ্জ থেকে ২৬৫ বোতল ফেনসিডিল নিয়ে সিলেটে আসার উদ্দেশ্যে বেলাল আহমদ উরফে মেজরকে শেওলা নামক স্থান থেকে পুলিশ একটি সিএনজি অটোরিকশা সহ গ্রেফতার করে। এ ঘটনায় জকিগঞ্জ থানায় একটি মামলা (জিআর ১২/১৬) দায়ের করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ৫ অক্টোবর মঙ্গলবার সিলেট জেলা ও দায়রা জজ অতিরিক্ত ৩য় আদালতে এ মামলার রায় ঘোষণা করা হয়। মামলার রায়ে আসামি বেলাল আহমদ উরফে মেজর কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে।
এ মামলায় জকিগঞ্জ উপজেলার আমলশীদ এলাকার কবির আহমদ ওরফে বিচি কবির নামক একজনকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন আদালত কর্মকর্তা সৈয়দ আনোয়ারুল ইসলাম।
রায় ঘোষণা করার সময় আসামী বেলাল আহমদ ওরফে মেজর আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
এই মামলায় আসামী পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন এড. আব্দুল খালিক। তিনি জানান, তাঁর আসামি ন্যায় বিচার পাননি, তারা উচ্চ আদালতে আপীল করবেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এড. জসীম উদ্দীন জানান, মামলায় রাষ্ট্র পক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ সত্য প্রমান করতে সক্ষম হয়েছে। মাদকের ভয়াল থাবা থেকে আমাদের তরুন সমাজ কে বাঁচাতে এই রায় মাইলফলক হিসেবে থাকবে। অপরাধীরা অপরাধ করতে নিরুৎসাহিত হবে।
Related News
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More
ড. ইউনুসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডেরRead More



Comments are Closed