Main Menu

এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমান গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার অভিযোগে দায়ের হওয়া মামলায় রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) গুলশান থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এবি ব্যাংকের ডিএমডি আব্দুর রহমানের বিরুদ্ধে আদালতে এক ব্যক্তি একটি প্রতারণার মামলা দায়ের করেছিলেন। সম্প্রতি এই মামলার গ্রেপ্তারি পরোয়ানা থানায় এলে আজ সকালে তাকে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর হাজির করার উদ্দেশ্যে গুলশান থানা পুলিশের একটি টিম তাকে আদালতে নিয়ে যাচ্ছে। আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ।

রিমান্ড আবেদন মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলে জানান এসআই বেলাল হোসেন।

Share





Related News

Comments are Closed