Main Menu

হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে কিশোরের মৃত‌্যু

ছাতক (সুনামগঞ্জ) প্রতি‌নি‌ধি: ছাতকে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে তোফায়েল আহমদ (১৬) এক কিশোরের মৃত‌্যু হ‌য়ে‌ছে।
শ‌নিবার রা‌তে উপ‌জেলার দোলারবাজার ইউনিয়নের উত্তর কুরশী হাওরে এ ঘটনা ঘ‌টে।

তোফায়েল উপ‌জেলার দোলারবাজার ইউনিয়নের উত্তর কুরশী গ্রা‌মের মোশাহিদ আলীর (মশাই) ছেলে।

জানা যায়, শনিবার রা‌তে স্থানীয় একটি হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত‌্যু হ‌য়ে‌ছে। তার সাথে থাকা অপর এক একজন আহত হয়।

স্থানীয় জাপা নেতা সা‌লিক আহমদ মিলন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত করে ব‌লেন, রোববার বাদ আছর গ্রা‌মের কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হয়।

Share





Related News

Comments are Closed