ইউসেপ বাংলাদেশের শিক্ষা কার্যক্রমের সূচনা দিবস আজ
বৈশাখী নিউজ ডেস্ক: ইউসেপ বাংলাদেশের শিক্ষা কার্যক্রমের সূচনা দিবস আজ ৩ অক্টোবর রোববার। ১৯৭৩ সালের এই দিনে নিউজিল্যান্ডের অধিবাসী লিন্ডসে এ্যালান চেইনী’র হাত ধরে ইউসেপ বাংলাদেশ-এর শিক্ষা কার্যক্রমের সূচনা হয়েছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে ৬০ জন শ্রমজীবি পথশিশু তথা ‘আন্ডারপ্রিভিলেজড চিলড্রেন’দের নিয়ে বৈকালিক স্কুলের মাধ্যমে শিক্ষা কার্যক্রম শুরু করেন।
বর্তমানে ইউসেপ বাংলাদেশ সারাদেশে সুবিধাবঞ্চিত শিশু ও যুবাদের জীবন গঠনে সহায়ক ভূমিকা পালন করে আসছে। যা বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনে সক্রিয় অবদান রাখছে। প্রতি বছর প্রায় ৩৫ হাজার শিশু-কিশোর ইউসেপ বাংলাদেশ থেকে সহায়তা লাভ করছে, এর মধ্যে প্রায় ২০ হাজার তরুণ-যুবা কারিগরিও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ লাভ করছে। প্রশিক্ষিত প্রায় ৯০ শতাংশ যুবাকে কর্মসংস্থানে সহায়তা প্রদান করা হয়।
ইউসেপ বাংলাদেশ মোট ৮টি কর্মাঞ্চলে কার্যক্রম পরিচালনা করছে। এগুলো হচ্ছে- ঢাকাউত্তর, ঢাকা দক্ষিণ, গাজীপুর, চট্টগ্রাম, সিলেট, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল।
এদিকে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনে আজ রোববার নানা কর্মসূচি হাতে নিয়েছে ইউসেপ। কর্মসূচির মধ্যে রয়েছে, ৩ অক্টোবর (রোববার) সকাল ১০টায় সিলেটসহ ইউসেপ বাংলাদেশের সবগুলো স্কুল ও ট্রেনিং ইন্সটিটিউটে ইউসেপ বাংলাদেশের প্রতিষ্ঠাতা লিন্ডসে এ্যালান চেইনীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, এরপর স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
Related News
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় সুখবর দিলেন সৌদি রাষ্ট্রদূত
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য প্রতি বছর ৫০০টি শিক্ষাবৃত্তি দেওয়ার ঘোষণাRead More
দেশের ১৪ অঞ্চলে ঝড়ের সতর্কতা
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ রাতের মধ্যে দেশের ১৪টি অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণRead More



Comments are Closed