ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু আজ
বৈশাখী নিউজ ডেস্ক: করোনার দীর্ঘ বিরতির পর আজ থেকে শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধ। ক-ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে।
এবারই প্রথম বিভাগীয় সাতটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে বসে পরীক্ষায় অংশ নিতে পারছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা
এ বছর ক-ইউনিটের এক হাজার ৮১৫টি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ১৭ হাজার ৯৫৭ জন।
শুক্রবার (১ অক্টোবর) সকাল ১১টায় একযোগে পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। দেড় ঘণ্টার পরীক্ষার প্রশ্নপত্রে লিখিত ও এমসিকিউ দুটো অংশ থাকবে।
ক, খ, গ ও ঘ ইউনিটের পরীক্ষায় লিখিত অংশে ৪০ নম্বর এবং এমসিকিউ অংশে ৬০ নম্বর বরাদ্দ থাকবে। শুধু চ-ইউনিটে সাধারণ জ্ঞান অংশে ৪০ এবং অংকনে ৬০ নম্বরের পরীক্ষা হবে।
এ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭ হাজার ১৪৮টি আসনের বিপরীতে ৩ লাখ ২৪ হাজার ৩৪০জন পরীক্ষা দিচ্ছেন। এক আসনের বিপরীতে লড়বেন ৪৬ জন শিক্ষার্থী।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed