সোনার দাম ভরিতে কমলো ১৫১৬ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতি ভরিতে এক হাজার ৫১৬ টাকা কমিয়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে দেশের বাজারে ভালো মানের সোনা প্রতি ভরির দাম কমে দাঁড়াচ্ছে ৭১ হাজার ৯৬৭ টাকায়। শুক্রবার (১ অক্টোবর) থেকে সোনার এ নতুন দর কার্যকর হবে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাজুস জানিয়েছে, করোনাকালীন বিশ্ব অর্থনীতির নানা জটিল সমীকরণে মধ্যেও আন্তর্জাতিক স্বর্ণ বাজারে দাম কিছুটা নিম্নমুূখী। তাই দেশীয় জুয়েলারি বাজারের অচলাবস্থা কাটাতে ও ভোক্তা সাধারণের কথা চিন্তা করে বাজুস- এর সিদ্ধান্ত মতে ১ অক্টোবর (শুক্রবার) থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম ভরি (১১.৬৬৪ গ্রাম) প্রতি ১৫১৬ টাকা কমানো হলো, তবে রুপার দাম অপরিবর্তিত থাকবে।
নতুন দাম অনুযায়ী, ১ অক্টোবর থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট মানের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৫১৬ টাকা কমিয়ে ৭১ হাজার ৯৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের সোনা ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬০ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ৪৯ হাজার ৭৪৭ টাকা।
সোনার দাম কমলেও রুপা পূর্বের নির্ধারিত দাম বহাল রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
৩০ সেপ্টেম্বর পর্যন্ত ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট মানের প্রতি ভরি বিক্রি হয়েছে ৭৩ হাজার ৪৮৩ টাকা। ২১ ক্যারেটের সোনা ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের সোনা ৬১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ছিল ৫১ হাজার ২৬৩ টাকা।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed