দোয়ারাবাজারের উপজেলা চেয়ারম্যান আব্দুর রহিম আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ডা.আব্দুর রহিম ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে সিলেট ওসমানী হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। প্রায় দু’সপ্তাহ ধরে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দোয়ারাবাজারের সাংবাদিক তাজুল ইসলাম তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তার গ্রামের বাড়ি নরসিংপুর ইউনিয়নের লাস্কবের গাঁও গ্রামে। তিনি গত কিছুদিন ধরে লাইফ সাপোর্টে ছিলেন। তিনি বার্ধক্যজনিত নানারোগে ভুগছিলেন।
দোয়ারাবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়ে তিনি ১৯৮৫ থেকে ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। ছাত্রাবস্থায় সিলেট মেডিকেল কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন সার্জন, স্বাধীনতা যুদ্ধের সময় ডিংরাই ইয়ুথ ক্যাম্প ও ডিংরাই রিফউজি ক্যাম্পের চিকিৎসক ছিলেন।
১৯৭৯ সালে ছাতক-দোয়ারা আসনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ছিলেন বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম। তাঁর মৃত্যুতে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকসহ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।
Related News
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More



Comments are Closed