Main Menu

সিলেটে করোনায় আরো ৪ জনের মৃত্যু, শনাক্ত ২৮

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দুদিন মৃত্যুহীন থাকার পর গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আরো ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ১১৬২ জনে।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সিলেট স্বাস্থ্য বিভাগের বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, ২৪ ঘন্টায় ৮৭২ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩.২১ ভাগ। এই ২৮ জনের মধ্যে ২২ জন সিলেট জেলার বাসিন্দা। বাকিদের মধ্যে হবিগঞ্জের এক এবং মৌলভীবাজার জেলার ৫ জন রয়েছেন।

নতুন শনাক্ত মিলিয়ে এ বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ হাজার ৫৮২ জনে।

এ বিভাগে গত একদিনে সুস্থ হয়েছেন আরও ৩৩ জন। সবমিলিয়ে এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৮ হাজার ১০৯ জন।

গত ২৪ ঘন্টায় এ বিভাগে নতুন ভর্তি হয়েছেন ১১ জন। এ নিয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ১৫২ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ১৪৩ জন, সুনামগঞ্জের হাসপাতালে ৭ জন ও মৌলভীবাজারের হাসপাতালে ২ জন।

Share





Related News

Comments are Closed