Main Menu

সিলেট কারাগারে বৃদ্ধ হাজতির মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কেন্দ্রীয় কারাগারে যাওয়ার একদিন পরই এক বৃদ্ধ হাজতির মৃত্যু হয়েছে। ‘বুকে ব্যথা’র পর তাকে হাসপাতালে পাঠানো হয়েছিল। সেখানে তিনি মারা গেছেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া মো. জইন উদ্দিন (৮০) সিলেট নগরীর জালালাবাদ থানাধীন সতর গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। তার হাজতি নং ছিল ৭১৪৮/২১।

সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মুজিবুর রহমান বলেন, ‘বয়োবৃদ্ধ মো. জইন উদ্দিনকে গত সোমবার কারাগারে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে সম্ভবত জমি সংক্রান্ত কোনো ঘটনায় ৪২০ ধারায় মামলা ছিল।’

তিনি বলেন, ‘বুধবার রাতে বুকে ব্যথার কথা জানান জইন উদ্দিন। আমরা তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

মরদেহের ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন এই কারা কর্মকর্তা।

Share





Related News

Comments are Closed