৫ মামলায় খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: পৃথক পাঁচটি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর বাড়িয়েছেন হাই কোর্ট। জামিনের মেয়াদ বৃদ্ধি চেয়ে খালেদা জিয়ার করা পৃথক আবেদনের শুনানি নিয়ে হাই কোর্টের পৃথক দুটি বেঞ্চ এই আদেশ দেন।
পাঁচ মামলার মধ্যে মানহানির চারটি ও বাসে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগ রয়েছে একটিতে।
মানহানির চার মামলায় আজ মঙ্গলবার এক বছরের জন্য খালেদা জিয়ার জামিনের মেয়াদ বাড়ানো হয়েছে। গতকাল সোমবার বাসে আগুন দিয়ে মানুষ হত্যার মামলায় জামিনের মেয়াদ এক বছরের জন্য বাড়ানো হয়।
আজ আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন আইনজীবী কায়সার কামাল। সঙ্গে ছিলেন আইনজীবী এ এইচ এম কামরুজ্জামান মামুন, শামীমা সুলতানা দীপ্তি ও রোকনুজ্জামান সুজা।
আইনজীবী সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বক্তব্যকে কেন্দ্র করে খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির অভিযোগে ঢাকায় তিনটি ও নড়াইলে একটি মামলা হয়। পৃথক মামলায় জামিন চেয়ে তিনি ২০১৮ সালে হাইকোর্ট আবেদন করেন।
এর প্রাথমিক শুনানি নিয়ে একই বছর হাইকোর্ট রুল দিয়ে অন্তর্বর্তীকালীন জামিন দেন। আর বাসে আগুন দিয়ে মানুষ হত্যার অভিযোগে ২০১৫ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় ২০১৯ সালে হাইকোর্ট থেকে খালেদা জিয়া জামিন পান।
পৃথক পাঁচ মামলায় জামিনের মেয়াদ বৃদ্ধি চেয়ে হাই কোর্টে আবেদন করেন খালেদা জিয়া।
Related News
স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থী দেবে বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলRead More
নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: আইনশৃঙ্খলা পরিস্থিতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জননিরাপত্তা, নিয়োগ বাণিজ্য ও দুর্নীতিরRead More



Comments are Closed