ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সংগ্রাম পরিষদের স্মারকলিপি পেশ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষা কোর্সের মেয়াদ ৪ বছর থেকে ৩ বছরে রূপান্তরে অযৌক্তিক ও আত্মঘাতি উদ্যোগ বন্ধ, প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলীদের প্রাথমিক নিযুক্তিতে বর্ধিত ইনক্রিমেন্ট, ৫০% পদোন্নতি, জনকল্যাণকর অর্গানোগ্রাম প্রনয়ণ, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ ও ঢাকা ইমারত নির্মাণ বিধিমালার বিতর্কিত সংজ্ঞা ও বিভিন্ন ধারা/উপধারা সংশোধন পূর্বক গেজেট প্রকাশসহ ৪ দফা দাবিতে কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসেবে সারা দেশের ন্যায় বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার পক্ষ থেকে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় সিলেটের বিভাগীয় কমিশনারের মাধ্যমে অর্থমন্ত্রনালয়, শিক্ষামন্ত্রানালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয় এবং জনপ্রশাসন মন্ত্রালয়ের মন্ত্রী মহোদয় বরাবরে পৃথক স্মারকলিপি পেশ করা হয়। সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকারিয়া এ স্মারকলিপি গ্রহন করেন।
স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন আইডিইবি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান নয়ন, আইডিইবি সিলেট জেলা শাখার সভাপতি মো. নজরুল হোসেন, সাধারণ সম্পাদক রফিক উদ্দিন আহমদ, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ সিলেট জেলা শাখার আহ্বায়ক প্রশান্ত কুমার চৌধুরী, সদস্য সচিব মো. আলমগীর হোসেন, আইডিইবি’র চাকুরী বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির, কর্মপ্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলী সমিতির মো. এনামুল হক মৃধা প্রমুখ।
Related News
সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রি, ব্ল্যাকারের এক মাসের কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে এক ব্যক্তিকে এক মাসের কারাদন্ড প্রদানRead More
গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের অভিযোগে প্রধান শিক্ষক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ছাত্রকে ধর্ষণের মামলায় এক প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবারRead More



Comments are Closed