অন্ধ্র-ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘গুলাব’
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্র প্রদেশ এবং ওড়িশার উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় গুলাব।
রবিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঘূর্ণিঝড়ের অগ্রভাগ উপকূলীয় এলাকায় আছড়ে পড়েছে। তথ্যটি জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। খবর প্রকাশ করেছে এনডিটিভি।
আইএমডি জানিয়েছে, স্থলভাগে পৌঁছেছে গুলাবের অগ্রভাগ। আগামী তিন ঘণ্টার মধ্যে এটি ওড়িশার গোপালপুর এবং অন্ধ্রপ্রদেশের কলিঙ্গপত্তমের মধ্যবর্তী উপকূলীয় এলাকা অতিক্রম করবে। তখন এটির গতিবেগ ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার থাকতে পারে।
ভারতের ত্রাণ বিভাগের মহাপরিচালক সত্য নারায়ণ প্রধান জানান, ইতিমধ্যে সার্বিক পরিস্থিতি মোকাবিলায় ওড়িশায় এনডিআরএফের ১৩টি এবং অন্ধ্র প্রদেশে পাঁচটি দল মোতায়েন করা হয়েছে। পূর্বাঞ্চলে ট্রেন চলাচল বাতিল, পথ পরিবর্তন ও সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
Related News
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট, ভারী বৃষ্টির আশঙ্কা
Manual4 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র নগরী মক্কার পর সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ সতর্কতাRead More
বিশ্বে ২ কোটি শিশু অনলাইনে যৌন নির্যাতনের শিকার : ইউনিসেফ
Manual8 Ad Code আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ২১টি দেশে এক বছরে ১২ থেকে ১৭ বছরRead More



Comments are Closed