Main Menu

বজ্রপাত রুখবে ‘লাইটার অ্যারেস্টার ছাউনি’

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন অঞ্চল বজ্রপাতের জন্য ঝুঁকিপূর্ণ। মার্চ থেকে মে মাস অবধি এসব অঞ্চলে বজ্রপাত বেশি হয়। এতে প্রতি বছর মারা যান বেশকিছু মানুষ। এদিক বিবেচনায় বজ্রপাতে প্রাণহানি কমাতে তালগাছ লাগানোর পাশাপাশি ‘লাইটার অ্যারেস্টার’ সংবলিত বজ্রপাত-নিরোধক কংক্রিটের ছাউনি (শেল্টার) নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।

দেশের বজ্রপাতপ্রবণ ২৩টি জেলায় এসব ছাউনি নির্মাণ করা হবে। এ প্রকল্পে ব্যয় হবে প্রায় ৩০০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়ন করবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

Manual6 Ad Code

মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, প্রাথমিকভাবে (পাইলট প্রকল্প) ২৩টি জেলার হাওরাঞ্চলে ১ কিলোমিটার পরপর এক হাজার বজ্রপাত-নিরোধক কংক্রিটের ছাউনি নির্মাণ করা হবে। প্রতিটি ছাউনির সম্ভাব্য নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩ লাখ ২৫ হাজার টাকা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলে তার কাছে এ প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হবে।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code