আলোচনায় সওজ সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী
বৈশাখী নিউজ ডেস্ক: সড়ক ও জনপথ অধিদফতরের (সওজ) সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহার বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্ত প্রতিবেদন আগামী সভায় উপস্থাপন করতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়েছেন সংসদীয় কমিটি।
রোববার (২৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে তাকে নিয়ে আলোচনা হয়। কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, মো. আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন, সৈয়দ আবু হোসেন এবং রাবেয়া আলীম অংশ নেন।
কমিটির সভাপতি একাব্বর হোসেন জানান, ‘তুষার কান্তি সাহার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই বিভিন্ন অভিযোগ উঠেছে। তার বিরুদ্ধে দুদকেও অভিযোগ রয়েছে। আমরা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবকে তদন্তের দায়িত্ব দিয়েছিলাম। কিন্তু, তদন্ত প্রতিবেদনটি বিলম্বে পেশ এবং যথাযথভাবে না হওয়ায় রোববার আবারো নতুন করে তদন্ত প্রতিবেদন প্রস্তুতের জন্য সচিবকে বলেছি।’
অপরদিকে, গণমাধ্যমে প্রকাশিত সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সওজ-এর সিলেট জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহার বিরুদ্ধে পাওয়া অভিযোগগুলো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব/অতিরিক্ত সচিবের মাধ্যমে পুনঃতদন্ত করে আগামী সভায় উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে কমিটি।
একটি জাতীয় দৈনিকে প্রকাশিত রিপোর্টে বলা হয়, সরকারী নিয়ম অগ্রাহ্য করে পাঁচটি প্রকল্পে পরিচালক হিসেবে দায়িত্ব পালনসহ বিদেশী পাসপোর্ট ব্যবহারের অভিযোগ রয়েছে সওজের এ প্রকৌশলীর বিরুদ্ধে।
Related News
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More
গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৫
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীRead More



Comments are Closed