ফেঞ্চুগঞ্চ থেকে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্চ থেকে এসএসসি পরীক্ষার্থী এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাত ৭ টা থেকে সে নিখোঁজ রয়েছে।
নিখোঁজ কামরুজ্জামান তানজিম (১৮) ফেঞ্চুগঞ্জ উপজেলার কচুয়াবহর গ্রামের আব্দুল শফিক-এর পুত্র এবং স্থানীয় এনজিএফএফ স্কুলের এসএসসি পরীক্ষার্থী।
পারিবারিক সূত্র জানায়, কামরুজ্জামান তানজিম শুক্রবার (২৪ সেপ্টেম্বের) সন্ধ্যারাত ৭টার দিকে এস্যাইনমেন্ট লিখার জন্য তার বন্ধু স্থানীয় নয়াবাজারের মোসাদের বাড়ি যাচ্ছে বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর বাড়ি ফিরেনি। অনেক খোঁজাখোজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এর পর থেকে কামরুজ্জামান তানজিমের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে।
নিখোঁজকালে তার পরনে ছিল জিন্স পেন্ট ও লাল গেঞ্জি, তার গায়ের রং ফর্সা এবং সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।
এ ঘটনায় সিলেটের ফেঞ্চুগঞ্জ থানায় ২৫ সেপ্টেম্বর শনিবার একটি সাধারণ ডায়েরী (নং-৯৮৫) করা হয়েছে।
কেউ তার সন্ধ্যান পেলে সিলেটের ফেঞ্চুগঞ্চ থানা এবং ০১৭৯১৬৮২৭৭৮ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed