গাজীপুরে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে নারী নেত্রীর বিরুদ্ধে জমি দখল ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন করেছেন সংখ্যালঘু পরিবারের সদস্য, মুক্তিযোদ্ধা ও এলাকাবাসী।
গাজীপুর সদর উপজেলার হালডোবা এলাকায় শুক্রবার সকালে স্থানীয় রায়হানা আক্তার মুন্নীর বিরুদ্ধে এ মানববন্ধন করেন এলাকাবাসী।
এ সময় মানববন্ধনকারীরা জানান, সংখ্যালঘু মুক্তিযোদ্ধা ও অসহায় এলাকাবাসীর কবরস্থানের জমি দখল করে মুন্নী বাড়ি, দোকানঘর নির্মাণ করেছেন।
এছাড়া, বিভিন্ন সময় মিথ্যা মামলা ও ক্ষমতাশীন দলের নাম ভাঙ্গিয়ে দীর্ঘদিন যাবৎ এলাকায় প্রভাব খাটিয়ে জমি দখল করে আসছেন মুন্নী। এবিষয়ে জেলা প্রশাসক, স্থানীয় এমপি ও থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী এলাকাবাসী।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed