Main Menu

সিলেটে টিলা কাটায় ১৫ হাজার টাকা জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় টিলা কাটার অপরাধে আব্দুল্লাহ (২২) নামের এক যুবককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

তার বাড়ি এয়ারপোর্ট থানাধীন কোনাটিলা (ইসলামপুর) গ্রামে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার একদল পুলিশ কোনাটিলা এলাকায় অভিযান চালায়। এসময় টিলা কাটারত অবস্থায় মাটি ভর্তি ট্রলিসহ (ছোট ট্রাক্টর) আব্দুল্লাহকে আটক করা হয়। পরে পরিবেশ অধিদপ্তর সিলেট কার্যালয়ে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক মো. ইমরান হোসেন পরিবেশ সংরক্ষণ আইনে তাকে ১৫ হাজার টাকা জরিমানা করেন।

Share





Related News

Comments are Closed