বিশ্বে করোনায় মারা গেছেন আরো ৮ হাজার ১৬৯ জন
আন্তর্জাতিক ডেস্ক: মহামারি করোনার ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে পুরো বিশ্ব। করোনার নতুন নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোও নাকাল। পৃথিবীজুড়ে টিকা কার্যক্রম চললেও থামছে না সংক্রমণ ও মৃত্যু।
বুধবার (২২ সেপ্টেম্বর) বিশ্বে করোনায় শনাক্ত ছাড়িয়েছে ২৩ কোটি। মৃত্যু ছাড়িয়েছে ৪৭ লাখ।
বিশ্বব্যাপী করোনার পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৮ হাজার ১৬৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৫৫ হাজার ৬৪৪ জন।
এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৪৭ লাখ ২১ হাজার ৬৩২ জন এবং আক্রান্ত হয়েছেন ২৩ কোটি ২৭ লাখ ৮ হাজার ৫১৯ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ কোটি ৬৯ লাখ ৯৫ হাজার একজন।
এর আগে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ৫ হাজার ৬৩৪ জন এবং আক্রান্ত হন ৩ লাখ ৯২ হাজার ৯০৯ জন।
সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ৬ হাজার ৬৯ জন এবং আক্রান্ত হন ৩ লাখ ৭১ হাজার ৯২০ জন।
রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ৬ হাজার ৭৬৪ জন এবং আক্রান্ত হন ৪ লাখ ১৬ হাজার ৭৮৪ জন।
আর শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা যান ৮ হাজার ৪৪৭ জন এবং আক্রান্ত হন ৫ লাখ ৬৩ হাজার ৮৮৭ জন।
এর আগের দিন শুক্রবার (১৭ সেপ্টেম্বর) মারা গিয়েছিলেন ১০ হাজার ৩৫৩ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৫ লাখ ৬৮ হাজার ৪৫২ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪ কোটি ৩২ লাখ ৪২ হাজার ৩০২ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৯৬ হাজার ৮৬৭ জনের।
আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ৩০ হাজার ৭৭ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৪৫ হাজার ৮০১ জনের।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ২ কোটি ১২ লাখ ৪৭ হাজার ৬৬৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৯১ হাজার ৩৪ জনের।
আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৭৪ লাখ ৯৬ হাজার ৫৪৩ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ৩৫ হাজার ৪৫৫ জন।
পঞ্চম স্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭৩ লাখ ১৩ হাজার ৮১৫ জন। মারা গেছেন এক লাখ ৯৯ হাজার ৮০৮ জন।
আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, তুরস্ক সপ্তম, ইরান অষ্টম, আর্জেন্টিনা নবম এবং কলম্বিয়া দশম অবস্থানে রয়েছে। এ তালিকায় বাংলাদেশের অবস্থান ২৮তম।
২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed