তাহিরপুরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় মাসুক মিয়া (২৪) নামে এক পথচারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের চালক।
নিহত পথচারী মাসুক মিয়া বিশ্বম্ভরপুর উপজেলার ফতেহপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের বাসিন্দা রাজা মিয়ার ছেলে। আহত মোটর সাইকেল চালক শাহরিন মিয়া (১৮) কে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার আনোয়ারপুর বাজারের পশ্চিমের রাস্তায় এ ঘটনা ঘটে।
আনোয়ারপুর বাজারের ব্যবসায়ীরা জানান, মোটর সাইকেল চালক শাহরিন মিয়া (১৮) আনোয়ারপুর বাজারে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী মাসুক মিয়ার উপর মটর সাইকেল তুলে দেন। এতে গুরুতর আহত অবস্থায় লোকজন মাসুক মিয়া ও চালককে উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাসুক মিয়াকে মৃত বলে ঘোষণা করেন।
আনোয়ারপুর বাজারের ব্যবসায়ী মিলন তালুকদার মাসুক মিয়ার নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed